ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫০তম বিসিএসের আবেদন শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফ্লোচার্ট অনুসরণ করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।
বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আবেদন পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তির বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদনের নিয়ম:
প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) ব্যবহার করে ফ্লোচার্ট অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র:
আবেদন করার সময় প্রার্থীদের নিচের তথ্য ও নথিপত্র হাতের কাছে রাখার নির্দেশনা দিয়েছে পিএসসি:
১. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, ফলাফল, গ্রুপ ও পাসের সন।
২. স্নাতক ও স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, ফলাফল, বিষয় ও পাসের সন।
৩. জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট নম্বর।
৪. অনধিক তিন মাস আগে তোলা ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ কিলোবাইট) সাইজের রঙিন ছবি।
৫. ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ কিলোবাইট) সাইজের স্বাক্ষর।
৬. প্রার্থীর উচ্চতা (সে.মি.), ওজন (কেজি) এবং বুকের মাপ (সে.মি.)।
আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেখুনএখানে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত