ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকা ক্ষতি
দুদকের সাবেক কমিশনার ও বিটিআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ারিংয়ের হার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ মোট ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আন্তর্জাতিক কলের রেট কমিয়ে রাষ্ট্রের এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতি করেছেন। উল্লেখ্য, দুদকের ইতিহাসে এই প্রথমবারের মতো সংস্থাটির কমিশনার পর্যায়ের কোনো সাবেক কর্মকর্তার বিরুদ্ধে খোদ দুদকই দুর্নীতির মামলা দায়ের করল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি