ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষে উত্তেজনা, ঢাকা কলেজে পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর চূড়ান্ত অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের পর থেকে অধ্যাদেশের পক্ষে ও বিপক্ষের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উচ্চ মাধ্যমিক শেষ করা একদল শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। অন্যদিকে, স্নাতকের শিক্ষার্থীরা কলেজের বাইরের সড়কে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে থাকেন। এ সময় উভয় পক্ষকেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন ইডেন কলেজ থেকে স্বতন্ত্রতা রক্ষার দাবিতে একটি মিছিল এসে ঢাকা কলেজে যোগ দেয়।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে অধ্যাদেশ জারির দাবি জানান। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ নিউমার্কেট জোন ও থানার পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ নিয়ে বিভ্রান্তি ও সংঘাত এড়াতে শিক্ষা মন্ত্রণালয় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল