ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৮ থেকে ১২ তারিখের মধ্যে নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারিখটি এর এক-দুদিন আগে বা পরেও হতে পারে।’ আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানান, আগামী ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে। তবে এবার আর রাতে নয়, দিনের বেলাতেই তফসিল ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া এবার ভোটগ্রহণের সময়সূচিতেও পরিবর্তনের চিন্তাভাবনা করছে ইসি। সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৭টায় ভোট শুরু করে বিকেল ৪টার পরিবর্তে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাড়ানো হতে পারে ভোটকক্ষের সংখ্যাও।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি