ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশের ৭০% মানুষের সন্তুষ্টি :জরিপ
নিজস্ব প্রতিবেদক :অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ৭০ শতাংশ মানুষ সন্তুষ্ট বলে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক সম্প্রতি প্রকাশিত জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ জানিয়েছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন এবং ৭০ শতাংশ বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।
আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এই জরিপ পরিচালনা করেছে। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত অলাভজনক সংস্থাটি রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জরিপে বলা হয়েছে, ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছেন।
২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই জরিপ সম্পন্ন করা হয়। তথ্য সংগ্রহে CAPI পদ্ধতি ব্যবহার করা হয় এবং ১৮ বছর বা তার বেশি বয়সী ৪,৯৮৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে; রাঙামাটি জেলার তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।
জরিপের আস্থা সীমা ৯৫ শতাংশ এবং ১.৪ শতাংশের সম্ভাব্য বিচ্যুতি রয়েছে।
জরিপে দেখা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও বেশী। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে খুব আগ্রহী, আর ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’। এছাড়া, ৮০ শতাংশ অংশগ্রহণকারী বিশ্বাস করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, “স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা স্থিতিশীলতা, জবাবদিহি ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে, সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআরআই নিয়মিতভাবে জনমত জরিপ পরিচালনা করে জনগণের নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বোঝার জন্য।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত