ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বেসরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা নির্ধারণ করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়।
নতুন নীতিমালা অনুযায়ী, বিগত বছরগুলোর মতো এবারও কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। লটারির পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানপ্রধানরা তাদের শূন্য আসনের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন এবং মন্ত্রণালয় লটারির তারিখ ও সময় নির্ধারণ করবে।
বয়সসীমা ও যোগ্যতা: জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি হতে হবে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের মধ্যে হতে হবে। উদাহরণস্বরূপ, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম তারিখ ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২১-এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড় দেওয়া হবে।
অন্যান্য নির্দেশনা: নীতিমালায় বলা হয়েছে, এন্ট্রি শ্রেণি থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাবর্ষ গণনা করা হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর