ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশ্বাস দিয়েছেন, দেশে ফিরলে তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমার জানা মতে, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনি বাধা নেই। এরপরও যদি কোনো বাধা থাকে এবং সেটি আমাদের জানানো হয়, তবে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব।’
তিনি আরও বলেন, ‘তিনি (তারেক রহমান) কবে দেশে ফিরবেন, সেই উপযুক্ত সময় নির্ধারণের ক্ষমতা তার নিজস্ব। আমি বিশ্বাস করি, তিনি সঠিক সময়েই দেশে ফিরবেন।’
তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এ ধরনের প্রশ্ন তোলা আমার কাছে খুব অরুচিকর মনে হয়। এটি মা ও ছেলের সম্পর্কের বিষয়। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত কোনো চিন্তা আছে কি না, তা তারাই ভালো বুঝবেন। রাজনৈতিক কৌশল ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা