ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আজ দীর্ঘ ১০ ঘণ্টা লোডশেডিং যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরের বেশ কয়েকটি এলাকায় আজ সোমবার (১ ডিসেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কার্যক্রম এবং গাছপালার শাখা–প্রশাখা ছাঁটাইয়ের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২।
রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিউবো। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক। এতে বলা হয়, আজ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের সংযোগ বন্ধ থাকবে। ফলে উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানায়, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এসব কাজ অত্যন্ত জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা