ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আফগান নাগরিকদের ভিসা না দিতে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাগরিকদের ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসকে এই বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে।
বার্তায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না এবং যেসব আফগানের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। এছাড়া অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসাও আফগান নাগরিকদের জন্য আর প্রদান করা হবে না। যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের ভিসাও বাতিল করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, “আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র ও তার জনগণের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ, এবং এর সঙ্গে আপোস হবে না।”
এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল গুলি চালালে দুই জন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তদন্তে জানা গেছে, লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর জন্য সিআইএ এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর তিনি যুক্তরাষ্ট্রে আসেন।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানিয়েছে, ন্যাশনাল গার্ডের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যে আফগান নাগরিকদের সব নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
২০২১ সালে বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী আফগানরা নিরাপত্তাহীনতায় পড়েছিলেন। সেই সময় বিশেষ ভিসা ও শরণার্থী প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ২ লাখ আফগান যুক্তরাষ্ট্রে আসেন। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের ফলে তাদের সকল ভিসা বাতিল হয়ে গেছে। আফগানদের সহায়তা করা মার্কিন অলাভজনক সংস্থা আফগান ইভ্যাকের প্রেসিডেন্ট শন ভ্যানডিভার জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)