ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইতিহাস গড়ে ফাইনালে মেসির মায়ামি
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে পৌঁছেছে। শনিবার ইস্টার্ন কনফারেন্স প্লে-অফে তারা নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছে। ফ্লোরিডার ক্লাবটির এই সাফল্যে দারুণ উল্লাসে মেতেছে সমর্থকরা।
মায়ামির প্রধান নায়ক ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। দুর্দান্ত এক হ্যাটট্রিকের মাধ্যমে তিনি ম্যাচ জেতানোর মূল ভুমিকা পালন করেন। দলের বাকি দুই গোল আসে মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়ার মাধ্যমে। নিউইয়র্কের একমাত্র গোল আসে জাস্টিন হাকের হেড থেকে।
ম্যাচের ১৪ মিনিটে সার্জিও বুসকেটসের নিখুঁত পাসে আলেন্দে প্রথম গোল করেন। এরপর জর্দি আলবার চোখধাঁধানো ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলও সম্পন্ন করেন তিনি। প্রথমার্ধে নিউইয়র্ক একটি গোল করে ব্যবধান কমাতে সক্ষম হলেও, পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ছিল মায়ামির হাতে।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুযোগ থাকলেও নিউইয়র্ক তা কাজে লাগাতে ব্যর্থ হয়। পাল্টা আক্রমণে মেসির চমৎকার পাস থেকে সিলভেত্তি গোল করেন। শেষ দিকে সেগোভিয়া এবং আলেন্দের গোল মায়ামির লিড আরও বড় করে ৫-১ এ নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী শনিবার তারা নিজেদের মাঠে ফোর্ট লডারডেলের ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালের বিজয়ীর সঙ্গে মুখোমুখি হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত