ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
নিলোফার চৌধুরী মনি
'মায়ের পাশে থাকার জন্য তারেক রহমানের পথে বাধা অপসারণ করা হোক'
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথের সব বাধা বা ‘ব্যারিকেড’ অপসারণের দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
নিলোফার চৌধুরী মনি বলেন, ‘একজন সন্তান তার মায়ের শেষ সময়ে পাশে থাকতে চায়। কোনো রাষ্ট্র বা সংস্থা এই মানবিক অধিকার আটকাতে পারে না।’ তিনি অভিযোগ করেন, তারেক রহমানের দেশে ফেরার পথে রাষ্ট্রীয়ভাবে নানা প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। যারা এই বাধা সৃষ্টি করেছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তত একজন মুমূর্ষু মায়ের দিকে তাকিয়ে এবং দেশের কথা বিবেচনা করে এই ব্যারিকেড তুলে নিন।’
সতর্কবার্তা উচ্চারণ করে তিনি আরও বলেন, যারা অন্যায়ভাবে মা ও ছেলের সাক্ষাতে বাধা সৃষ্টি করছেন, তারাও শান্তিতে থাকতে পারবেন না। এটি কোনো অভিশাপ নয়, বরং প্রকৃতির প্রতিশোধ। তিনি অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরে মায়ের কাছে আসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম