ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাতে ব্রিফিং দেবেন জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হালনাগাদ শারীরিক অবস্থা জানাতে আজ শনিবার রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে ব্রিফিং করবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। শনিবার রাত ৮টার দিকে তিনি এ তথ্য গণমাধ্যমকে জানান।
দিনের আরও আগে, গুলশান চেয়ারপারসন কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা এখনো কিছুটা সংকটাপন্ন। তিনি বলেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও তার চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত।
মির্জা ফখরুল জানান, শুক্রবার রাতে প্রায় আড়াই ঘণ্টা ধরে মেডিকেল বোর্ডের বৈঠক হয়। সেখানে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসকরা বিদেশে নেয়ার সম্ভাবনা নিয়ে মত দেন, তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে স্থানান্তর করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন।
শেষ পর্যন্ত তিনি বলেন, আল্লাহর রহমতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তখনই বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)