ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক
নবম পে স্কেল: ডিসেম্বরেই মিলতে পারে সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণে কাজ করছে সরকার গঠিত পে কমিশন। এরই মধ্যে অনলাইনে মতামত গ্রহণ এবং কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করে সচিবদের সঙ্গে আলোচনা শুরু করেছে কমিশন। গত বুধবার সচিবদের সঙ্গে কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, সুপারিশ চূড়ান্ত করতে পুরোদমে কাজ চলছে এবং ইতোমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসেই (ডিসেম্বর) চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করা হতে পারে। এবারের সুপারিশে সর্বনিম্ন বেতন নির্ধারণ এবং গ্রেড প্রথা ভাঙার বা সংস্কারের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত বুধবারের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বেশ কয়েকজন সচিব অংশ নেন। এর আগে ২৪ নভেম্বর প্রথম দফায় সচিবদের সঙ্গে বসেছিল কমিশন।
বৈঠক প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব উপস্থিত না থাকায় প্রয়োজনে আবারও বৈঠক হতে পারে। তিনি দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জানান, কমিশনের চেয়ারম্যান তাদের ৩০ নভেম্বরের মধ্যে একটি রিপোর্ট পেশ করার চেষ্টার কথা জানিয়েছিলেন। কমিশনের কাজের অগ্রগতিতে কর্মচারী সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত