ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
এনজিও নিবন্ধনের প্রক্রিয়া এবং অনুদান আইন সহজ করল সরকার
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থগুলোর বৈদেশিক অনুদান প্রাপ্তি ও ব্যবহারের নিয়ম শিথিল করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে এনজিওগুলোকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বৈদেশিক অনুদান গ্রহণের ক্ষেত্রে সরকারের পূর্বঅনুমোদনের প্রয়োজন হবে না। এছাড়া এনজিও নিবন্ধনের প্রক্রিয়া এবং অনুদান ছাড়করণের শর্তগুলোও আগের চেয়ে অনেক সহজ ও অংশীজনবান্ধব করা হয়েছে।
সভায় ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া উত্থাপন করা হয়। তবে অধ্যাদেশটি আরও বিস্তারিত পর্যালোচনা ও সংশোধনের প্রয়োজন মনে করে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আকারে এটি পরবর্তী সভায় পুনরায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের বিষয়ে সুখবর দেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিরাতে বিভিন্ন মেয়াদে কারাবন্দী হওয়া অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকেও অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।
সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ