ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘জামায়াত জনগণের সঙ্গে মুনাফিকি করছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, বর্তমানে জামায়াতে ইসলামী গ্রামে গ্রামে নারীদের নিয়ে তালিমি ক্লাস করছে এবং সেসব ক্লাসে তাদেরকে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি দাবি করেন, ক্লাসে বলা হচ্ছে “জামায়াত রসুলের পথ অনুসরণ করে, আর বিএনপি শয়তানের পথে চলে।” তার মতে, এসব বক্তব্যে গ্রামের অনেক নারী বিভ্রান্ত হচ্ছেন। টুকুর ভাষায়, “জামায়াত জনগণের সঙ্গে মুনাফিকি করছে।”
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে একটি উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
টুকু আরও বলেন, “জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানে ছিল। তারা একাত্তরে গণহত্যা করেছে, নারীদের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা ভাতার জন্য যুদ্ধ করিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। কিন্তু আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের মূল্য বুঝতে পারছে না, কারণ শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর জনগণকে অত্যাচার করেছে বলে তারা মনে করছে।”
তিনি অভিযোগ করে বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরব এই সত্য এখন অনেকেই উপলব্ধি করতে পারেন না। অথচ মুক্তিযুদ্ধ না হলে আমরা কেউই বাংলাদেশি পরিচয় পেতাম না। তবু জামায়াত ধর্মকে ব্যবহার করে বলছে যেমন রোজা রাখা ফরজ, তেমনই তাদের প্রার্থীদের ভোট দেওয়া ফরজ। এটাই সবচেয়ে বড় মুনাফিকি।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি উথানসহ স্থানীয় নেতারা।
এস/এফ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?