ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি আইন পাস নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ
জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি আইন পাস সমীচীন নয়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তাড়াহুড়ো করে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বা আইন পাস করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ বিষয়ে দলের উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকার তড়িঘড়ি করে ‘সংশোধিত পুলিশ কমিশন আইন’ এবং ‘এনজিও সংক্রান্ত আইন’ পাস করতে চাইছে। জনগণের ম্যান্ডেট ছাড়া গুরুত্বপূর্ণ এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক নয়।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের ঠিক আগে এভাবে আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। বিএনপি মনে করে, এসব আইন পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে আলোচনা ও যুক্তিতর্কের মাধ্যমেই প্রণয়ন করা সঠিক হবে। এ সময় তিনি সরকারকে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ