ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভুল ব্যাখ্যায় ধর্মের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতার ওপর জোর দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শরিয়ত সংক্রান্ত বিষয়ে অপেশাদার মন্তব্য বা ভুল ব্যাখ্যার কারণে সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত ২৪তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, যারা ধর্মীয় জ্ঞান ও শরিয়তের গভীর বুঝ রাখেন না, তাদের উচিত নয় এসব বিষয়ে মন্তব্য করা। এতে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণার সৃষ্টি হয় এবং ধর্মের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।
আইন-শৃঙ্খলা রক্ষার প্রসঙ্গ তুলে আ ফ ম খালিদ হোসেন জানান, কোনো অপরাধের বিচার জনগণ নিজের হাতে তুলে নেওয়া সমাধান নয়। বিচার ব্যবস্থার জন্য আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাই সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে যেকোনো ধরণের বিশৃঙ্খলা, উসকানি বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ