ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ব্যবসায় বড়সড় হোঁচট খেলেন দীপিকা
বিনোদন ডেস্ক: বলিউডের রুপালি পর্দায় সাফল্যের শীর্ষে থাকলেও ব্যবসায়িক অঙ্গনে বড়সড় হোঁচট খেয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজের প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ (82°E) নিয়ে বড় স্বপ্ন থাকলেও গত অর্থবছরে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত এক বছরে দীপিকার প্রসাধনী সংস্থাটি প্রায় ১২.৩ কোটি রুপি ক্ষতির সম্মুখীন হয়েছে। আগের বছর যেখানে আয় ছিল ২১.২ কোটি রুপি, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ১৪.৭ কোটি রুপিতে। খরচ কমানো এবং বিপণন বাড়ানোর নানা কৌশল অবলম্বন করেও লোকসান ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। তবে আগামী অর্থবছরে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।
দীপিকার এমন দুঃসময়ে উল্টো চিত্র দেখা যাচ্ছে তার সহকর্মী ক্যাটরিনা কাইফ ও কৃতি স্যাননের ব্যবসায়। ২০১৯ সালে চালু হওয়া ক্যাটরিনার ‘কে-বিউটি’ ব্র্যান্ড গত আর্থিক বছরে ৪৫ শতাংশ মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে, মাত্র দুই বছর আগে চালু করা কৃতি স্যাননের ব্র্যান্ড ‘হাইফেন’ ইতোমধ্যেই ৪০০ কোটি রুপি আয় করে ব্যবসায়িক চমক দেখিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর