ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বলছেন প্রেস সচিব শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনাও তার নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠছিল যে শফিকুল আলম হয়তো আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই গুঞ্জনের জবাবেই তিনি ফেসবুকে লেখেন, ‘‘অনেকে জানতে চাইছেন: আমি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না এবং রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও নেই।’’
এই বার্তার মাধ্যমে তিনি তার রাজনীতিতে যোগদান বা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা