ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭৫, নিখোঁজ ২৫০
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর মিছিল থামছে না নতুন করে আরও লাশ উদ্ধারের পর প্রাণহানির সংখ্যা বেড়ে৭৫ জনে পৌঁছেছে, আর এখনো২৫০ জনের বেশি মানুষ নিখোঁজরয়েছেন। ঘটনাস্থলে চারদিকে শুধু ধ্বংসস্তূপ, পোড়া ভবন আর অসহায় মানুষের আর্তচিৎকার। কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার ঘটনা তদন্তে সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে,দুই হাজার ইউনিটের আটটি ভবনেআগুন লাগার ২৪ ঘণ্টারও বেশি সময় পরও ভবনের বেশ কিছু অংশে এখনও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। দমকলকর্মীরা কালো হয়ে যাওয়া দেয়ালগুলোতে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না, কীভাবে শুরু হয়েছিল এ বিপর্যয়কর অগ্নিকাণ্ড। নির্মাণকাজে ব্যবহৃতবাঁশের মাচা ও প্লাস্টিকের জালতদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।
হংকংয়ের দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রকল্পের অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ অসাবধানতাবশত ঘটনার স্থানেফোম প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারকরেছে।বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার বিষয়ে কোনো সতর্ক সংকেত বাজেনি, ফলে অনেকে দরজায় দরজায় গিয়ে অন্যদের খবর দিতে বাধ্য হন। ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্থানীয় সুইন বলেন,“আগুনমুহূর্তেছড়িয়েপড়ছিল।একটাহোসপাইপদিয়েকয়েকটিভবনবাঁচানোরচেষ্টাএটাছিলখুবইধীর!”
চরম দুর্যোগে হাজারো মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। ৩৮ বছর বয়সী স্বেচ্ছাসেবকস্টোনবলেন,“এটাহৃদয়ভেঙেদেওয়ারমতোদৃশ্য।হংকংবাসীরমনোভাবএকজনবিপদেপড়লেসবাইএগিয়েআসে।”
ফায়ার সার্ভিস বলছে,নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই এখনও নিখোঁজ এবং হাসপাতালের অবস্থা গুরুতরদের অবনতি ঘটছে। বিপর্যয়ের পরহংকংয়ের প্রধান নির্বাহী জন লিঘোষণা করেছেন যে যেখানে বড় নির্মাণকাজ চলছে, এমন সব আবাসিকেজরুরি পরিদর্শন শুরুহবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)