ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সালমানকে হত্যা পরিকল্পনা: আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন
বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কাঁপিয়ে দেওয়া সালমান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণের মামলায় নতুন অগ্রগতি হয়েছে। ‘মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগানাইজড ক্রাইম অ্যাক্ট’ (এমসিওসিএ) আদালত এ ঘটনায় জড়িত আরও পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেছে। গত বছরের এপ্রিল মাসে ভোরবেলায় সুপারস্টার সালমানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’র সামনে সংঘটিত হামলাটি বলিউড জুড়ে আতঙ্ক ও আলোড়ন সৃষ্টি করেছিল।
ঘটনাটি ঘটে গত বছরের ১৪ এপ্রিল ভোর পৌনে পাঁচটায়। মোটরবাইকে করে এসে দুই দুষ্কৃতী গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তদন্তে জানা যায়, তাদের উদ্দেশ্য ছিল সালমান খানকে হত্যা করা। প্রথমে দুইজনের বিরুদ্ধে মামলা হলেও পরে আরও তিনজনের নাম আসে তদন্তে। পাশাপাশি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই ও রোহিত গোধরাকে মামলায় ‘ওয়ান্টেড’ ঘোষণা করা হয়।
হামলার দায় স্বীকার করেছিলেন লরেন্স বিষ্ণোই নিজেই। তার গ্যাং বহুদিন ধরেই সালমানকে হত্যার হুমকি দিয়ে আসছিল। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে আটক করে দেশে আনা হয়েছে আনমোল বিষ্ণোইকে।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পাঁচ সদস্য মুম্বাইয়ে আতঙ্ক তৈরি করে নিজেদের দাপট দেখাতে সালমানকে হত্যার পরিকল্পনা করেন। অভিযোগ এড়াতে তারা আদালতে পাল্টা আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয়।
হামলার পরে দীর্ঘ সময় ধরে জবানবন্দি দেন সালমান খান। তিনি জানান, সেদিন গুলির শব্দে ঘুম ভেঙে বারান্দায় বের হলেও অন্ধকারে কিছু দেখতে পাননি। আদালতে তিনি আরও বলেন, হুমকি ও হামলা অব্যাহত থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন এবং নিরাপত্তাহীনতা অনুভব করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত