ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নিজ দলের খেলা দেখতে আগামীকাল মাঠে থাকছেন শাকিব
ডুয়া ডেস্ক : এবারের বিপিএলে প্রথমবারের মতো অংশ নিয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। খেলা নিয়ে শুরু থেকেই সরব এই নায়ক। আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচে দলের মালিক শাকিব খান উপস্থিত থাকবেন, যেখানে তার দল মুখোমুখি হবে খুলনা টাইগার্সের।
খেলোয়াড়দের উৎসাহ জোগাতে আগামীকাল শনিবার দুপুরের পর মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকবেন এই নায়ক। এর আগে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস। এদিন খেলা দেখতে মাঠে হাজির ছিলেন শাকিব।
তখন তিনি বলেছিলেন, এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।
শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর শুটিংয়ে মুম্বাই থাকার কারণে এরমধ্যে অনুষ্ঠিত খেলা দেখতে যেতে পারেননি তিনি। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ করে বুধবার বিকেলে ঢাকায় ফিরেন এই নায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)