ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব
ডুয়া ডেস্ক: মাঠের লড়াইয়ে বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামেন তানজিম হাসান সাকিব। প্রতিপক্ষের ব্যাটারদের জন্য তাঁর এই আক্রমণাত্মক কার্যক্রম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে কখনো কখনো এই আগ্রাসন বিপদের মুখে ফেলে তাকে। চলমান বিপিএলে তিনি ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। যার ফলে তাঁকে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে চট্টগ্রাম কিংসের বিরুদ্ধে নেমেছিলেন সাকিব। ম্যাচে প্রতিপক্ষের বিদেশি ক্রিকেটার ক্লার্ককে আউট করার পর সাকিবের আগ্রাসী আচরণ ম্যাচ অফিসিয়ালদের চোখে পড়ে। এই কারণে তিনি শাস্তির সম্মুখীন হয়েছেন।
ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে এই আগ্রাসনের জন্য দুটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন এবং সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা হয়েছে। এর আগে চলতি বিপিএলে সাকিব আরও দুটি ডিমেরিট পয়েন্ট অর্জন করেছিলেন।
তাহলে সর্বমোট ২৪ মাসে তার চারটি ডিমেরিট পয়েন্ট থাকার কারণে তাঁকে দুই ম্যাচের নিষিধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে কার্যকর। সিলেটের বিপিএল থেকে ছিটকে যাওয়ার ফলে সাকিবের আর খেলার সুযোগ নেই। আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যে দলের হয়ে খেলবেন। সেখানেও প্রথম দুটি ম্যাচে তাকে পাওয়া যাবে না এবং তাঁকে ডাগআউটে থাকতে হবে।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোন বাধা নেই তানজিম সাকিবের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ স্কোয়াডে তিনি আছেন। যা তার জন্য একটি স্বস্তির সংবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)