ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চীনা রাষ্ট্রদূতের শুভেচ্ছাবার্তা ও উপহার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ফুলের তোড়া ও বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রাষ্ট্রদূতের পাঠানো ফুল ও চিঠি গ্রহণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবরে চীনা রাষ্ট্রদূত এই সৌজন্য দেখিয়েছেন। একে তিনি কূটনৈতিক শিষ্টাচারের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে যে বার্তা পাঠিয়েছেন, আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন