ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জামায়াত নেতা শাহজাহানের বক্তব্যে বৈষম্যবিরোধী ফোরামের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর দেয়া বক্তব্যকে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়া চট্টগ্রামের একটি সমাবেশে শাহজাহান চৌধুরীর বক্তব্য তাদের নজরে এসেছে। গত ২২ নভেম্বর ওই সমাবেশে তিনি প্রশাসনকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিয়ে বলেন, “যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেফতার করবে, মামলা করবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।”
ঐক্য ফোরাম বিবৃতিতে জানায়, এমন বক্তব্য একটি নিরপেক্ষ ও পেশাদার প্রশাসনের অস্তিত্বের জন্য হুমকি এবং সরাসরি দলীয়করণের প্রকাশ। তারা মন্তব্য করে, লাখো শহীদের ত্যাগে অর্জিত স্বাধীন বাংলাদেশে এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত দেশে এ ধরনের মন্তব্য নব্য স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। এতে জাতি স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বলে উল্লেখ করা হয়।
সংগঠনটি আরও জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া এমন বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হচ্ছে। তারা বলেন, সভ্যতা, শিষ্টাচার ও বিনয়—বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির অংশ। অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত এই দেশে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভয়-ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলেই তারা বিশ্বাস করেন। একইসঙ্গে প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের যে কোনো প্রয়াস থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকার আহ্বান জানায় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা