ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফরহাদ মজহারের কন্যা নিউইয়র্ক মেয়রের ট্রানজিশনাল টিমে নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক :কবি, লেখক, বুদ্ধিজীবি ও মানবাধিকারকর্মী ফরহাদ মজহারের কন্যা সমতলী হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সমতলী বর্তমানে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অধ্যাপনা করছেন এবং এর আগে লেবার এটর্নি হিসেবে কর্মরত ছিলেন। মানবাধিকার ও সামাজিক ন্যায়ের জন্য তার অবদানও প্রশংসনীয়।
মেয়র মামদানি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন সমতলী তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি ফরহাদ মজহারের প্রথম স্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ফরিদা আখতার ফরহাদ মজহারের দ্বিতীয় স্ত্রী। সমতলী হক বিবাহিত এবং তার ঘরে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
উল্লেখযোগ্য, ট্রানজিশনাল টিমে সমতলীসহ আরও ৮ জন বাংলাদেশি রয়েছেন, যা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সৃষ্টি করেছে। কমিউনিটি সদস্যরা মেয়র মামদানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আগামী ১ জানুয়ারি, মুসলিম ও ডেমোক্র্যাট সোশালিস্ট জোহরান মামদানি নিউইয়র্ক শহরের মেয়র হিসেবে শপথ নেবেন। লন্ডনে মুসলিম মেয়রের নির্বাচনের পর এবার বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নিউইয়র্কেও মুসলিম ও ডেমোক্র্যাট সোশালিস্ট হিসেবে মেয়র দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর