ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পোস্টাল ব্যালটের জন্য এখন পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু হওয়া পোস্টাল ব্যালট পদ্ধতিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের অ্যাপ ব্যবহার করে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত এই নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা আশা প্রকাশ করেন, নিবন্ধিত প্রবাসীদের এই সংখ্যা শিগগিরই কয়েক লাখে পৌঁছাবে।
ড. আসিফ নজরুল বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে দুটি নতুন মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে। প্রথমত, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভাই-বোনেরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয়ত, দেশে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে এবং গণমাধ্যম যেভাবে সহযোগিতা করছে, তাতে আমরা বিশ্বাস করি এই জোড়া চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারব।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা