ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ঘিরে বিএনপির চূড়ান্ত প্রস্তুতি: রিজভী
নিজস্ব প্রতিবেদক :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের বিষয়ে শঙ্কার প্রশ্নে রিজভী বলেন, সাধারণ মানুষের মধ্যে কারও শঙ্কা নেই এবং বিএনপিও মনে করে না কারও মধ্যে এমন কোনো উদ্বেগ আছে।
তিনি আরও জানান, বিএনপির চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ। তফসিল ঘোষণার পর যে অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন, তা নেওয়া শুরু হবে। ভোটারদের মনোভাব নিয়েও রিজভী আশাবাদী; তার মতে, ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী, এবং এই পরিবেশে বিঘ্ন ঘটার কোনো উপাদান দেখা যাচ্ছে না।
রিজভী আশা প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তী সরকার অঙ্গীকার করেছে। এই নির্বাচনে প্রত্যেক ভোটার এবং রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়