ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বড় উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক লেনদেনের দ্বিতীয় দিনে আজ সোমবার (২৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স-এ বড় ধরনের উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪ পয়েন্টে। সূচককে টেনে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে তালিকাভুক্ত ১০টি কোম্পানি, যারা সম্মিলিতভাবে ডিএসইএক্স সূচকে প্রায় ৩৫ পয়েন্টেরও বেশি অবদান রেখেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকের সূচক উত্থানের মূল নেতৃত্ব দিয়েছে ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাত। সূচক টেনে তোলা এই ১০টি কোম্পানি হলো— বেক্সিমকো ফার্মা, ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, বীকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, ওয়ালটন, ইবিএল, আইএফআইসি ব্যাংক এবং রেনেটা।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৫ পয়েন্টের বেশি অবদান রেখেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৪.৪৭ শতাংশ বেড়ে ১০৯ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ১০৫ টাকা ২০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। এদিন ইসলামী ব্যাংকও সূচকে ৫ পয়েন্টের বেশি অবদান রেখেছে। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ২.৫১ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল ব্যাংকটির ক্লোজিং প্রাইস ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ১.৫৪ শতাংশ বেড়ে ৬৬ টাকায় দাঁড়িয়েছে। গতকাল ব্যাংকটির ক্লোজিং প্রাইস ছিল ৬৫ টাকা।
এছাড়া, সূচক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল বিএটিবিসি প্রায় ৪ পয়েন্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৩ পয়েন্টের বেশি, ন্যাশনাল ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, ওয়ালটন প্রায় ৩ পয়েন্ট, ইবিএল ২ পয়েন্টের বেশি, আইএফআইসি ২ পয়েন্টের বেশি এবং রেনেটা ২ পয়েন্টের বেশি। এই শক্তিশালী শেয়ারগুলোর সম্মিলিত পারফরম্যান্সই আজকের বাজারের ইতিবাচক গতিকে নিশ্চিত করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়