ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মারা গেলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
বিনোদন ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ কালের ক্যারিয়ারে তিনি ভারতীয় সিনেমার অমর নায়ক হিসেবে পরিচিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষ দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু সোমবার সকালে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের জুহুর তার বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। ৫০ মিটারের মধ্যে ব্যারিকেড বসানো হয় এবং সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সংবাদ সংস্থা এএনআই জানায়, সালমান খান, শাহরুখ খানসহ অনেক তারকা তার বাড়িতে উপস্থিত হয়েছেন।
এদিকে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের উপস্থিতি দেখা গেছে। পরিবারের উপস্থিতি সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা এখনও দেওয়া হয়নি, যা কিছুটা ধোঁয়াশা সৃষ্টি করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত