ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
একসাথে নির্বাচন ও গণভোট করায় খরচ বৃদ্ধি পাবে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন এবং গণভোট একসঙ্গে আয়োজনের কারণে খরচ বৃদ্ধি পাবে। তবে তিনি আশ্বস্ত করেছেন, নির্ধারিত বাজেট যথেষ্ট এবং এ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন বলেন, নির্বাচনের জন্য ইতিমধ্যেই বাজেট নির্ধারিত হয়েছে, কিন্তু গণভোট এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা যুক্ত হওয়ার কারণে বাজেট কিছুটা বৃদ্ধি পাবে। তিনি আরও মন্তব্য করেন, নির্বাচন ও গণভোট একসাথে দুই দিনে আয়োজন করা কঠিন, তাই একদিনে আয়োজন করাই সবচেয়ে কার্যকর। বিশ্বের অনেক দেশে এ ধরনের ব্যবস্থা কার্যকরভাবে সম্পন্ন হয়।
অর্থ উপদেষ্টা আরও জানান, জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল আমদানি করবে, যা ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল থাকলেও সামান্য বৃদ্ধি পেয়েছে, তাই নন-বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত প্রতি চাল আমদানিতে ৪০ থেকে ৫০ হাজার টন কম হয় না। তিনি দেশের ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বৃদ্ধি পায় না; এ ধরনের পরিস্থিতি সমাধান শুধু প্রশাসনের মাধ্যমে সম্ভব নয়, বরং রাজনৈতিক সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)