ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
সংস্কার যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না করে: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার জরুরি, তবে তা যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ও কাঠামো দুর্বল না হয়, এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, যে কোনো সংস্কার বাস্তবতার আলোকে ধাপে ধাপে করা উচিত, তাহলেই তা টেকসই হবে।
সোমবার ঢাকার মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, “সংস্কারের চিন্তা থাকা প্রয়োজন, তবে তা বাস্তবতার আলোকে হওয়া উচিত। আমরা এখনও খুব বেশি সংস্কার করতে পারিনি। নতুন সরকার আসলেও আমাদের উদ্যোগ চলমান থাকা দরকার, না হলে এগুলো ম্লান হয়ে যাবে।”
আইন উপদেষ্টা বলেন, “বাংলাদেশে যত পরিবর্তন বা সংস্কার হয়েছে, তা সব আইনের মাধ্যমে হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর সরাসরি আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যায়। এ প্রক্রিয়ায় একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারক যুক্ত হয়েছেন।”
তিনি আরও বলেন, “আইন মন্ত্রণালয় ২১টি জায়গায় সংস্কার করেছে। তবে এগুলো টিকবে না যদি না আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত হন এবং ধারাবাহিকতা বজায় থাকে।”
প্রযুক্তির মাধ্যমে আইনজীবীরাও আরও বেশি সেবা দিতে পারবেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “অনেকে মনে করেন প্রযুক্তি এলে মামলা কমে যাবে, আসলে বিষয়টি এমন নয়। প্রযুক্তি আসলে সেবা আরও সম্প্রসারণের সুযোগ দেয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- চলছে বাংলাদেশ বনাম ভারতের জমজমাট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ