ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডাক বিভাগের সঙ্গে ইসির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং ব্যবস্থা কার্যকর করার প্রস্তুতি নিতে ডাক বিভাগের সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে নির্বাচন কমিশনারসহ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
রুহুল আমিন মল্লিক জানান, প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ডাক বিভাগের সঙ্গে সমন্বয় করে ভোটারদের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। বৈঠকটির মূল উদ্দেশ্য হলো পোস্টাল ভোটিং প্রক্রিয়ার অগ্রগতি, চাহিদা ও প্রযুক্তিগত দিকগুলো পর্যালোচনা করা।
জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্যায়ে মাত্র পাঁচ দিনে ২০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছে।
নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত