ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দিবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ বিএনপিকে ক্ষমতায় নেন, তবে ইমাম ও খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সকল আলেমদের সমর্থন অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আলেম-ওলামাদের অন্তর্ভুক্তি ছাড়া দেশের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার এবং ইসলামের মৌলিক বিষয় নিয়ে আপস করে না।
ইমাম ও খতিবদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ জাতীয় ইমাম-খতিব সম্মেলনে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার