ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ক্ষতির দায় নিয়ে হলে অবস্থান করতে চান ঢাবি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প আতঙ্কের কারণে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে আজ রোববার বিকাল ৫ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেক শিক্ষার্থীই চান না এই মুহূর্তে হল ছাড়তে। এরইমধ্যে যে-কোনো ধরনের ক্ষতির দায় নিয়ে হলে অবস্থান করতে চেয়ে লিখিত আবেদন দিয়েছেন এক শিক্ষার্থী।
আজ ২৩ নভেম্বর, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্ট বরাবর এক আবেদনে এই অনুমতি চান ওই হলেরই আবাসিক শিক্ষার্থী সাইদুর রহমান শহীদ।
আবেদনে তিনি লিখেন, সবিনয়ে নিবেদন করছি, আমি সাইদুর রহমান শাহিদ, হাজী মুহাম্মদ মুহসীন হলের একজন আবাসিক শিক্ষার্থী। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ দিন বিশ্ববিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু অদ্য বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ ও হলের বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ করে দেয়ার যে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে তাতে আমি সম্পূর্ণরূপে দ্বিমত ও নিন্দা জ্ঞাপন করছি।
বিশ্ববিদ্যালয় এলাকা যদি মহামারিতে আক্রান্ত হতো বা বন্যায় তলিয়ে যেত তাহলে এই সিদ্ধান্ত মেনে নেয়া যেত। কিন্তু বিশ্ববিদ্যালয় দায় এড়াতে এরকম স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না। এরূপ সিদ্ধান্তকে আমি হঠকারী ও উদ্দেশ্যমূলক মনে করছি। যদি ১৫ দিনের মধ্যে হল প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বিকল্প, অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারতো তাহলেও প্রশাসনের সিদ্ধান্তকে মেনে নেয়া যেত। কিন্তু আমরা জানি এরকম কিছুই হবে না। এমতাবস্থায় আমি কোনোভাবেই আমার হল ছেড়ে যাচ্ছি না। এই হলে একটা সিট পাওয়ার জন্য আমি সংগ্রাম করেছি, হামলার শিকার হয়েছি এবং প্রাণনাশের মত হুমকিও সহ্য করেছি।
তিনি আরও লিখেন, অতএব আগামী ১৫ দিনের মধ্যে হলে অবস্থানকালে যে-কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভবন ধ্বসে আমার কোনো ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় আমার মর্মে অঙ্গিকার করে হলে অবস্থান করার অনুমতি প্রার্থনা করছি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)