ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্প: ঢাবি প্রভোস্ট কমিটির জরুরি তিন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির জরুরি ভার্চুয়াল বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিকেল ৫টার মধ্যে সকল হল খালি করে চাবি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।
সভায় দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা যুক্ত ছিলেন। বৈঠকের পরে প্রভোস্ট কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি সিদ্ধান্ত জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২৩ নভেম্বর বিকেল ৫টার মধ্যে খালি করতে প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।
হল ত্যাগের সময় শিক্ষার্থীদের নিজেদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হওয়ার পাশাপাশি রুমের চাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রভোস্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?