ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অতিরিক্ত কংক্রিট ঢাকাকে অনিরাপদ করছে: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উন্নয়নের ধারায় এখনই মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অতিরিক্ত কংক্রিটনির্ভর নগরায়ণ ঢাকাকে অনিরাপদ ও অগোছালো পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। বছরের পর বছর সমস্যার কথা বললেও সাহসী ও কার্যকর সমাধান নেওয়া হয়নি। তাই আমাদের চিন্তাভাবনায় তাৎক্ষণিক পরিবর্তন আনতে হবে।
রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর কারিগরি সহায়তায় ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন ‘প্রজেক্ট ফর ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড গাইডলাইনস ফর ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট এলং ম্যাস ট্রানজিট করিডোরস’-এর চতুর্থ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কার্যকর সমন্বয়, ক্ষমতায়ন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার প্রয়োজন। তিনি ঢাকার নাজুক গণপরিবহন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিন কালো ধোঁয়া নির্গতকারী বাস রাস্তায় চলাচল করছে। তাই যানবাহন ও পরিবহন ব্যবস্থার সংস্কার ছাড়া শহরকে বাসযোগ্য করা সম্ভব নয়। স্মার্ট গণপরিবহন ব্যবস্থা এখন অপরিহার্য।
তিনি আরও বলেন, ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) স্মার্ট পরিবহন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, তবে পরিবেশগত অখণ্ডতা ক্ষুণ্ণ করা যাবে না। মেট্রো স্টেশন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও পরিবেশগত বাফার নষ্ট করা ঠিক হবে না।
পুরান ঢাকায় রাসায়নিক গুদাম স্থানান্তরের ধীর গতির প্রসঙ্গে রিজওয়ানা বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে প্রয়োজনীয় সংস্কার কাজ ত্বরান্বিত হচ্ছে না। শহরে সবুজায়ন উদ্যোগে কমিউনিটির অংশগ্রহণের ওপরও তিনি জোর দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, টিওডি উদ্যোগের মাধ্যমে নগরে আরও উন্মুক্ত স্থান, পার্ক ও সবুজায়ন সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি অপ্রয়োজনীয় বাজার নির্মাণে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ঢাকায় বাজারের অভাব নেই; বরং অভাব রয়েছে নিরাপদ, উন্মুক্ত ও সহজলভ্য জনসাধারণের স্থান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং জাইকা বাংলাদেশ-এর প্রধান প্রতিনিধি মি. ইচিগুচি তমহিদে। সেমিনারের সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)