ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
ডুয়া নিউজ : আগামী নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত। সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ শুক্রবার। ফলে আগামীকাল (১ ফেব্রুয়ারি) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কোনো পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে দ্বীপে যেতে পারবেন না।
সেন্টমার্টিন দ্বীপের ১২ হাজার বাসিন্দার প্রধান আয়ের উৎস পর্যটন খাত। এক সময় সাগরে মাছ শিকার করেই চলতেন তারা। গত এক দশক ধরে পেশা পরিবর্তন করা মানুষগুলো এখন পড়েছেন বিপদে। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হচ্ছে।
স্থানীয়রা বলছেন, নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা শুরু হয় এক মাস পর। এতে পর্যটন মৌসুমের দুই মাসের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ নিয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বলছেন, আরও এক মাস জাহাজ চলাচলের সুযোগ চাওয়া হয়েছিল সরকারে কাছে। এখন দ্বীপের মানুষের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন পর্যটন সংশ্লিষ্টরা।
এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তাঁরা। ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস