ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী, দূষণ তালিকায় বিশ্বে চতুর্থ ঢাকার বায়ু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সহ বিশ্বের বড় শহরগুলোতে দিন দিন বেড়ে চলেছে বায়ুদূষণ। বিশেষ করে শীতকালে রাজধানী ঢাকার নাম প্রায়শই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকে। রোববার (২৩ নভেম্বর) শহরের বায়ুদূষণ পরিস্থিতি আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্বের চতুর্থ অবস্থান করছে। বায়ুমানের মানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী বাতাসের মান ২০৯ স্কোরে অবস্থান করছে। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এ তালিকায় প্রথমে আছে ভারতের দিল্লি (৪১৬ স্কোর), দ্বিতীয় কলকাতা (৩৩৬ স্কোর) এবং তৃতীয় পাকিস্তানের করাচি (২২৭ স্কোর)।
একিউআই স্কোর বিশ্লেষণ অনুযায়ী, ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন। এই দূষণ সব বয়সী মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষত শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট