ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
বিএনপির রাজনীতিতে ‘হোন্ডা-গুন্ডা’র কোনো স্থান নেই: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনীতিতে ‘হোন্ডা-গুন্ডা’ বা পেশিশক্তির কোনো স্থান থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়া ভোটের রাজনীতি নয়, বরং এটি অপরাজনীতি ও গুন্ডামি।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর কে ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষ একটি দলকে ইঙ্গিত করে এ্যানি বলেন, ‘আজকে তারা হেলমেট বাহিনীর মতো হোন্ডা দিয়ে আওয়াজ করে বাইরে ঘুরছে। অন্য জেলা থেকে লোক এনে শোডাউন করে শক্তি দেখাতে চাইছে। কিন্তু মনে রাখবেন, বিএনপিতে কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না। আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের মিছিল ও মা-বোনদের আওয়াজ নিয়ে।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হোন্ডা গেছে যেই পথে, আগামীতে যারা হোন্ডা চালাবে তারাও যাবে সেই পথে। ৫ আগস্ট আমরা সেই অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছি। তাই নতুন করে সেই অপরাজনীতির সুযোগ নেই।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে লক্ষ্মীপুর-৩ আসনের এই প্রার্থী বলেন, ‘যদি বিএনপি রাস্তায় নামে, তবে তিল ধারণের ঠাঁই থাকবে না। কারণ ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।’
উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ধারাবাহিক পতনে বড় ধসের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার