ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ডাকসু ভিপি
'দেশের সব ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, ইসলামী ছাত্রশিবিরের চেয়ে নারীদের বেশি নিরাপত্তা অন্য কোনো সংগঠন দিতে পারবে না। বিগত সময়ে সংগঠনটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহী কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত অনার্স প্রথম বর্ষ ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবিরকে দানব ও ভয়ানক হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। প্রচার করা হয়েছিল যে নারীরা শিবিরকে পছন্দ করে না এবং এই সংগঠনের কাছে তারা অনিরাপদ। কিন্তু বাস্তবে শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা নারীদের অন্য কোনো সংগঠন দিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘শিবির আজ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে পরিণত হয়েছে। দেশের মানুষ ও নারীরা শিবিরের হাতেই সবচেয়ে নিরাপদ বোধ করছেন।’
ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার বিষয়ে ডাকসু ভিপি বলেন, ‘রাজশাহী কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আবাসন সমস্যাসহ ক্যাম্পাসের যাবতীয় সংকট সমাধানে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের বিকল্প নেই।’
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং স্থানীয় ও কেন্দ্রীয় শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন