ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কোচ পিটারের অধীনে খেলবে না নারী ফুটবলাররা; অবসরের হুমকি
ডুয়া নিউজ: সাফ চ্যাম্পিয়ন হওয়া সিনিয়র নারী ফুটবলারদের এবং কোচ পিটার বাটলারের মধ্যে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ কোচের অধীনে কোনো কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন সাবিনা খাতুনরা।
দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার তারা গণ অবসরের হুমকি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাফুফে ভবনে একত্রিত হয়ে ফুটবলাররা গণমাধ্যমে জানান, যদি কোচ পিটার বাটলার থাকেন, তবে তারা সম্মানজনকভাবে ফুটবল ছেড়ে দিতে চান।
নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালীন সময়েই কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব সামনে আসে, তবে সাফ জয়ের আনন্দে তখন বিষয়টি চাপা পড়ে যায়।
পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে এবং তিনি তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে গত সোমবার রাতে ঢাকায় ফিরেছেন। এরপর থেকেই আবার নতুন সংকট তৈরি হয়েছে।
আগামী জুনে নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে বাফুফে, কিন্তু নারীদের বিদ্রোহের মুখে সেটি থমকে গেছে। কোচ এবং সিনিয়র ফুটবলারদের মধ্যে দূরত্বের বিষয়টি বাফুফে জানত, তবে এতদিন পর্যন্ত তারা কোনো উদ্যোগ নেয়নি।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকজন ফুটবলারের সঙ্গে আলোচনা করেন এবং সংকট সমাধানের জন্য কোচ ও ফুটবলারদের নিয়ে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে, এসব বৈঠকে সমস্যার সমাধান হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস