ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কিছুক্ষণ পর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: যেভাবে সরাসরি দেখবেন(LIVE)
সরকার ফারাবী: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে আজ শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ এবং মরক্কো অনূর্ধ্ব-১৭ দল। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে সতর্ক মরক্কোও সমান তালে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে জিতলেই পাওয়া যাবে সেমিফাইনালের স্বপ্নের টিকিট।
ম্যাচের সময়সূচি ও গুরুত্ব
কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি দুই দলের জন্যই অতি গুরুত্বপূর্ণ। ব্রাজিল টানা দুই ম্যাচে পেনাল্টি শুটআউটের নাটকীয়তার মধ্য দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। অন্যদিকে মরক্কো তাদের গতি, সংগঠিত ফুটবল এবং আক্রমণভঙ্গির কারণে যেকোনো দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামর্থ্য রাখে।
ম্যাচ: ব্রাজিল U-17 বনাম মরক্কো U-17তারিখ: শুক্রবার, ২১ নভেম্বরসময়: রাত ৯:৪৫ (বাংলাদেশ সময়)
কোয়ার্টার ফাইনালে ওঠার পথ
ব্রাজিল U-17
ব্রাজিল তাদের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-১ গোলের ড্র করার পর পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯তম মিনিটে, পিয়েত্রো তাবারেসের সমতাসূচক গোল ব্রাজিলকে ম্যাচে ফিরিয়ে আনে। পরে গোলরক্ষক জোয়াও পেড্রোর অসাধারণ সেভ ব্রাজিলকে টানা দ্বিতীয়বারের মতো টাইব্রেকারে ম্যাচ জেতায়।
মরক্কো U-17
মরক্কো শেষ ষোলোর ম্যাচে মালিকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠে। যদিও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ওঠানামার ছিল র্তুগালের কাছে ০-৬ গোলের বড় হারই তার উদাহরণ বু গুরুত্বপূর্ণ ম্যাচে দলটি নিজেদের সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হয়েছে। তাই আজকের ম্যাচেও তাদের চমক দেখানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
যেভাবে দেখবেন খেলাটি
ফুটবল প্রেমীদের জন্য সুখবর জকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঘরে বসেই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে FIFA+ (FIFA Plus) প্ল্যাটফর্মে।
লাইভ দেখার ধাপসমূহঃ
১) অ্যাপ ডাউনলোড করুন – Google Play Store বা Apple App Store থেকে ‘FIFA+ Stream Live Football TV’ অ্যাপটি ইনস্টল করুন।
২) সার্চ করুন – অ্যাপের সার্চ বারে ম্যাচটি খুঁজুন।
৩) অ্যাপ ওপেন করুন – ইনস্টল শেষে অ্যাপটি চালু করুন।
৪) ম্যাচ দেখুন – বাংলাদেশ সময় রাত ৯:৪৫ মিনিটে অ্যাপের লাইভ সেকশনে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ