ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অপমান থেকে গৌরব, মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা
বিনোদন ডেস্ক: ব্যাংককের রঙিন মঞ্চে এবারের ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বিশ্বসুন্দরীর মুকুট উঠেছে মেক্সিকোর ফাতিমা বশের মাথায়। প্রতিযোগিতার জমকালো আয়োজনের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সাহসী প্রতিযোগী। আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে যিনি কয়েকদিন আগেই বলেছিলেন, “আমি কোনো পুতুল নই” সেই ফাতিমাই শেষ পর্যন্ত সেরা সৌন্দর্য, যোগ্যতা ও ব্যক্তিত্বের পরিচয় দিয়ে জয় ছিনিয়ে নিলেন।
২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। শেষ রাউন্ডে ফাতিমার প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের প্রতিনিধি। বিচারকদের করা দুটি প্রধান প্রশ্নের জবাবে ঠাণ্ডা মাথা, আত্মবিশ্বাস এবং স্পষ্ট অবস্থান দেখিয়ে ফাতিমা অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে দেন।
ফাইনালের আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে অসম্মানজনক ‘ডাম্বহেড’-এর মতো মন্তব্য শোনার পর ফাতিমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিশ্বজুড়ে আলোড়ন তোলে। তিনি তখন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলেন। তবে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সংহতি এবং অনলাইন সমর্থনে তিনি আরও দৃঢ় হন এবং ‘ভয়হীন নারী’র প্রতীক হয়ে ওঠেন।
নারী অধিকার, নেতৃত্ব ও আত্মসম্মান এসব বিষয়ে ফতিমার সংক্ষিপ্ত কিন্তু উচ্চমাত্রার শক্তিশালী জবাব ফাইনালের মঞ্চে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। তার বক্তব্যে উঠে আসে স্বাধীনতা, সাহস ও আত্মবিশ্বাসের দৃঢ় বার্তা। করতালি আর উচ্ছ্বাসে তখন মুখরিত ছিল পুরো হল।
শেষ পর্যন্ত রানারআপ হন মিস থাইল্যান্ড। আর মাত্র ২৬ বছর বয়সেই অর্জন করেন ফাতিমা বশ মিস ইউনিভার্স ২০২৫-এর কাঙ্ক্ষিত মুকুট। মেক্সিকোর ইতিহাসে এটি চতুর্থবারের মতো বিশ্বসৌন্দরীর শিরোপা জয়, আর ফাতিমার সাহসী অবস্থান এবার সেই জয়ের গল্পকে করেছে আরো স্মরণীয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর