ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার ঢাকা শহরের কোন কোন মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক :রাজধানীতে নানা প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ দোকানপাট ও মার্কেটে যান। তবে শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে বেশ কিছু শপিং সেন্টার ও বাজার বন্ধ থাকে। ফলে অযথা যানজট পেরিয়ে গিয়ে দোকান বন্ধ পেয়ে হতাশ হওয়ার আগেই জেনে নেওয়া প্রয়োজন কোন কোন মার্কেট খোলা থাকবে আর কোনগুলো নয়।
শুক্রবার যে সব মার্কেট বন্ধ থাকবে
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ফুলবাড়িয়া মার্কেটসহ সান্দ্রা সুপার মার্কেট শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
যেসব দর্শনীয় স্থান শুক্রবার বন্ধ
সামরিক জাদুঘর (বিজয় সরণি)সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ। অন্যান্য দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)বৃহস্পতিবার ও শুক্রবার জাদুঘর বন্ধ। শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। শনি ও রোববার সন্ধ্যায় ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণও করা যায়।
শিশু একাডেমি জাদুঘরশুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা।
শুক্রবার কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে এসব তথ্য আগে জেনে নিলে অযথা সময় ও ভোগান্তি দুটোই এড়ানো যাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ