ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দলের শীর্ষ নেতার জন্মদিনটি স্মরণীয় করে রাখতে ৬১ জন এতিম শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ৬১টি পবিত্র কোরআন শরীফ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এই কর্মসূচির আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
আয়োজকরা জানান, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খতমে কোরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পাশাপাশি মাদ্রাসার প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, “তারেক রহমান দেশবাসীর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। দেশের সংকটময় সময়ে তারেক রহমানের দিকনির্দেশনা ছাত্রদলকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। তার ৬১তম জন্মদিনে আমাদের এই আয়োজন কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির