ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করেছিলেন: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে জাতির আস্থার প্রতীক হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনকল্যাণে এই বাহিনীর বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। তাই মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর এই দিনটি পালিত হয়। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।”
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বশান্তি রক্ষায় এবং দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক ও জাতীয় পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে।
সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি-নির্ভর ও আধুনিক হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখে বাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলেন।”
বার্তায় তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর