ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
পোস্টাল ব্যালটে নিবন্ধন করলেন সাড়ে ৩ হাজার প্রবাসী
নিজস্ব প্রতিবেদক: পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৩,৫০০ জন নিবন্ধন করেছেন। এই কার্যক্রম গতকাল, বুধবার থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় ১৭৪৫, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিক ১৫, মরিশায়ে ১৪, নাইজেরিয়ায় ১১, লাইবেরিয়ায় ১১, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ এবং মরক্কো থেকে ৪ ভোটার নিবন্ধন করেছেন।
এবারের পোস্টাল ব্যালটে শুধু প্রবাসী ভোটাররাই নয়, কয়েদি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন বলে জানান সালীম আহমাদ খান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার