ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নতুন কর্মসূচি দিয়ে রাস্তা ছাড়লেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরি পুনরুদ্ধারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী রবিবার সকালে তারা আবার সচিবালয়ের সামনে অবস্থান নেবেন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এ কর্মসূচির ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা। তারা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন।
এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে দুপুর ১টার দিকে পাঁচজনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন, তবে উপদেষ্টা না থাকায় সাক্ষাৎ হতে পারেনি।
আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক এএসআই সাইফুল ইসলাম তাদের উদ্দেশে বলেন, “আপনারা কেউ ঢাকা ত্যাগ করবেন না। আমরা আগামী রবিবার আবার সচিবালয়ে যাব এবং ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের চাকরি পুনর্বহালের বৈধ দাবির পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করব।”
তৌহিদুল ইসলাম নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্য বলেন, আমাদের সঙ্গে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ স্যারের কথা হয়েছে। আমরা আজকের মতো চলে যাচ্ছি। আগামী রোববার আবার আসবো। কথা দিচ্ছি আমরা কোনো হট্টগোল করব না। তবে রোববার যেন আমাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করানোর ব্যবস্থা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক