ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে যাত্রীবাহী বাসে আ’গুন
সরকার ফারাবী: রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিট পাঠানো হয়। কীভাবে আগুন লাগল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন লাগার পর বাসটির ভেতর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কেউ ইচ্ছাকৃতভাবে বাসটি পুড়িয়ে থাকতে পারে।
ঘটনা বিষয়ে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদকে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি